Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ‘আত্মনির্ভর’ ভারতের ছবি আঁকলেন রাষ্ট্রপতি

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ‘আত্মনির্ভর’ ভারতের ছবি আঁকলেন রাষ্ট্রপতি

সেই সঙ্গেই তাঁর কথায় উঠে এল অপারেশন সিঁদুর প্রসঙ্গও। যাকে ‘সন্ত্রাসের বিরুদ্ধে মানবতার লড়াই’ বলে বর্ণনা করলেন তিনি।এদিন রাষ্ট্রপতি বলেন, ”প্রতিরক্ষা ক্ষেত্রে ‘আত্মনির্ভর’ ভারতের পরীক্ষা ছিল অপারেশন সিঁদুর। ফলাফল প্রমাণ করে দিয়েছে আমরা সঠিক পথেই রয়েছি। আমাদের দেশীয় উৎপাদন এমন এক গুরুত্বপূর্ণ স্তরে পৌঁছে গিয়েছে, যা আমাদের অনেক নিরাপত্তা-প্রয়োজনীয়তায় স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে।

 

 

স্বাধীনতার পর থেকে ভারতের প্রতিরক্ষা ইতিহাসে এগুলি এক যুগান্তকারী সাফল্য। সেই সঙ্গেই রাষ্ট্রপতি বলেন, ২০৪৭ সালের মধ্যে দেশ উন্নত অর্থনীতির দেশ হয়ে উঠবে। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমি বিশ্বাস করি, আমাদের সমাজের তিনটি স্তরই ভবিষ্যতে পথ দেখাবে- তরুণ,  মহিলা ও দীর্ঘদিন প্রান্তিক স্তরে পড়ে থাকা অংশটি। আমাদের তরুণ প্রজন্ম অবশেষে নিজেদের স্বপ্ন সত্যি করার সঠিক পরিবেশ পেয়েছে। জাতীয় শিক্ষা নীতি বহু পরিবর্তনের সাক্ষী হয়েছে।

 

 

READ MORE.....