হাতেগোনা আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরেই ভারতের স্বাধীনতা দিবস পালন হবে দেশজুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশের প্রতিটি বাড়িতে যেন পৌঁছে যায় জাতীয় পতাকা। প্রধানমন্ত্রীর সেই বার্তা কে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি নেমে পড়েছে ময়দানে। রবিবার পশ্চিম বর্ধমান জেলার অন্যান্য জায়গার মতো পাণ্ডবেশ্বর মন্ডল ১ এর সভাপতি সবিতা বাগদির নেতৃত্বে পথে নেমে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টি।
এদিনের কর্মসূচিতে উপস্থিত বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশমতো সারা দেশজুড়ে ভারতীয় জনতা পার্টির কর্মী-সমর্থকেরা ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালন করছেন। সেইমত আজ আমরা পাণ্ডবেশ্বর এসে পাণ্ডবেশ্বর বাজার এলাকার মানুষজনদের হাতে জাতীয় পতাকা তুলে দিলাম এবং তাদের কাছে আমরা অনুরোধ করলাম, তারা যেন বাড়িতে ভারতীয় ঝান্ডা তিরঙ্গা উত্তোলন করেন।














