পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের ৩২ বিঘা গ্রাম জামালপুর এক পঞ্চায়েতের অধীন আর সেই গ্রামের বাসিন্দা শেখ ইব্রাহিমের হেয়ারিং পর্ব শুরু হতেই শাসক দলের পক্ষ থেকে বারবার সরব হয়েছিল যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন, বৃদ্ধ, বৃদ্ধা ও গর্ভবতী মহিলা রয়েছে।
সেই সমস্ত মানুষের বাড়িতে গিয়ে যাতে হেয়ারিং পর্ব শেষ করা যায়। কিন্তু তারা ভারতীয় নাগরিক কিনা সেই প্রমাণ দেখাতে বারবার জামালপুর ব্লকের ভিন্ন প্রান্ত থেকে ১২ কিলোমিটার বা ১৪ কিলোমিটার বা কারোর ৩২ কিলোমিটার রাস্তা অতিক্রম করে হেয়ারিং পর্বে হাজির হতে হচ্ছে। এবার ১০৪ বছরের বৃদ্ধ সেখ ইব্রাহিমকেও ভারতীয় নাগরিক কিনা সেই প্রমাণ দেখাতে হাজির হতে হবে। শেখ ইব্রাহিমের হেয়ারিংয়ের বিষয়ে জানতে পেরে সরব হয়েছেন জামালপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খান। তিনি জানান, এই ১০৪ বছরের বৃদ্ধ সেখ ইব্রাহিমের বাড়িতে গিয়েই এই হেয়ারিং পর্ব সারতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। তবে প্রশ্ন ওঠে যিনি দেশ স্বাধীন হবার সমস্ত গল্প সঙ্গে একশ বছর আগেকার গল্প তুলে ধরতে পারেন। তারও ছাড় মিলল না এই হেয়ারিং পর্বে।
ভারতীয় নাগরিক কিনা তার প্রমাণ দেখাতে প্রায় ৪ কিলোমিটার পথ অতিক্রম করে ১০৪ বছরের বৃদ্ধ শেখ ইব্রাহিমকে দাঁড়াতে হবে হিয়ারিং পর্বের লাইনে। যদিও শেষ পর্যন্ত ওই বৃদ্ধর বাড়িতে সংবাদ মাধ্যমের কর্মীরা ও তৃণমূলের ব্লক সভাপতি পৌঁছাতেই নড়ে চড়ে বসে কমিশন। শেষ পাওয়া খবর অনুযায়ী কমিশনের পক্ষ থেকে জানানো হয় ওই বৃদ্ধর বাড়িতে কমিশনের লোকজন যাবেন এবং তার বাড়িতে বসেই তার হেয়ারিং এর কাজ সম্পন্ন করা হবে। কমিশনের অধিকিরিকরা শেষ বেলায় বাড়িতে পৌঁছে হেয়ারিং সম্পন্ন করেন।















