মহাত্মা গান্ধীকে নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন চলছেই। সদস্য দরিদ্র মানুষের কর্মসংস্থানের জন্য ১০০ দিনের কাজ প্রকল্পের নাম বদল করেছে কেন্দ্র। সংসদের শীতকালীন অধিবেশনে সেই বিল পাশও হয়েছে। নাম বদল হয়েছে রাজ্য সরকারের একই ধাঁচের প্রকল্পটিরও।
‘কর্মশ্রী’ প্রকল্পের নাম ‘মহাত্মাশ্রী’ করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে সিলমোহর দিলেন রাজ্যপাল। শশনিবার সেই সিলমোহর সম্বলিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। এবার থেকে বাংলায় ১০০ দিনের কাজের নাম হয়ে গেল ‘মহাত্মাশ্রী’।














