৪ ডিসেম্বর বৃহস্পতিবার আন্তর্জাতিক চিতা দিবসে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন এক্স হ্যান্ডেলের বার্তায় তিনি বলেন, ‘প্রজেক্ট চিতা’ হল পরিবেশের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের একটি প্রচেষ্টা, পাশাপাশি এর মাধ্যমে গোটা পৃথিবীর বন্যপ্রাণপ্রেমীদের ভারতে আমন্ত্রণ জানানো হচ্ছে।
মোদি আরও লেখেন, “ভারত বেশ কিছু চিতার আবাসস্থল হতে পেরে গর্বিত। তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় মাটিতে জন্মগ্রহণ করেছে।” এদের মধ্যে অনেকগুলি এখন কুনো জাতীয় উদ্যান এবং গান্ধী সাগর অভয়ারণ্যে বেড়ে উঠছে। গোটা পৃথিবীর বন্যপ্রাণপ্রেমীদের ভারত আসার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।













