Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

আপাতত ইস্তফার কারণ গোপন রাখতে চায় বোস

আপাতত ইস্তফার কারণ গোপন রাখতে চায় বোস

রাজ্যপালের পদ থেকে তাঁর আকস্মিক ইস্তফা নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে রবিবার শহরে পা রাখলেন বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেন এই আচমকা প্রস্থান? কোচি থেকে কলকাতায় ফিরে দমদম বিমানবন্দরে তিনি সোজাসুজি জানিয়ে দিলেন, ‘সঠিক সময় না-আসা পর্যন্ত আমার পদত্যাগের কারণ গোপন রাখা হবে।’ দিল্লি গিয়ে ইস্তফা দেওয়ার খবর চাউর হলেও এদিন বোস স্পষ্ট করেন, ‘কলকাতা থেকেই পদত্যাগ করেছি, দিল্লি থেকে নয়।’ রাজভবনে ১২০০ দিন পূর্ণ করার পর সরে দাঁড়ানোকেই তিনি শ্রেয় মনে করেছেন।

 

তাঁর কথায়, ‘কোথাও প্রবেশ করলে প্রস্থান তো করতেই হবে। আর এটাই আমার প্রস্থানের সঠিক সময়।’ নিজের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা তাঁর ছিল বলেও জানান তিনি। ভোটার তালিকায় নাম তুলে সম্প্রতি চমক দিয়েছিলেন আনন্দ বোস। সেই রেশ ধরেই তিনি বলেন, ‘আমি বাংলার গর্বিত ভোটার। নিশ্চয়ই আমি ভোটাধিকার প্রয়োগ করতে আসব।’ রাষ্ট্রপতির অনুষ্ঠানে প্রোটোকল ভঙ্গের বিতর্ক নিয়ে অবশ্য তিনি কৌশলী। দ্রৌপদী মুর্মুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি যা বলেছেন তা নিয়ে আমার কোনও মন্তব্য করার অধিকার নেই।’

READ MORE.....