Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

আফগানিস্তানের ২২ জায়গায় ফের হামলা পাকিস্তানের

আফগানিস্তানের ২২ জায়গায় ফের হামলা পাকিস্তানের

পাক সেনার দাবি অনুযায়ী, শুক্রবার আফগানিস্তানের ২২টি জায়গায় এই হামলা চালানো হয়েছে। যার জেরে ২৭৪ জন তালিবান সেনার মৃত্যু হয়েছে। অন্যদিকে, আফগানিস্তানের পালটা জবাবে ১২ জন সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে ইসলামাবাদ। যদিও তালিবানের দাবি, সংখ্যাটা ১২ নয়, ৫৫ জন।

পাক সেনার মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে এই হামলা চালানো হয়। এই হামলায় ওদের ২৭৪ জন যোদ্ধার মৃত্যু হয়েছে। পাশাপাশি পাক সেনার ১২ জন প্রাণ হারিয়েছেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমি অত্যন্ত স্পষ্টভাবে তালিবানকে জানাতে চাই, তাদের দুটি বিকল্পের মধ্যে একটি বেছে নিতে হবে। হয় তালিবান টিটিপি, বিএলএ, দায়েশ এবং আল-কায়েদার মতো জঙ্গি সংগঠনের সঙ্গে থাকবে নাহলে পাকিস্তানের সঙ্গে থাকবে।

READ MORE.....