১৪ তম বর্ষের আমতা সম্প্রীতি উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। আমতা কেন্দ্রের বিধায়ক তথা মেলা কমিটির প্রধান উদ্যোক্তা সুকান্ত কুমার পালের উদ্যোগে এদিন আমতার তাজপুর, কালীতলা মাঠে সম্প্রীতি উৎসবের সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু, হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস প্রমুখ। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা রবিবার পর্যন্ত চলবে।















