সোনার বাংলা সোনার থাকুক, আমি আমার মেয়েকে নিয়ে উড়িষ্যা চলে যেতে চাই। কাতর কন্ঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়ে আর্জি ধর্ষিতার বাবার। ‘আমি আপনার ছেলের মত কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দেবেন’! মন্তব্য দুর্গাপুরে ধর্ষিতা’র বাবার। শুধু আমার মেয়ের ন্যায়বিচার যেন হয় মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ধর্ষিতার বাবার। সহপাঠী বন্ধুর বিরুদ্ধে প্রথম থেকেই অভিযোগের আঙুল তুলেছেন ‘নির্যাতিতা’র বাবা। মঙ্গলবার গ্রেফতার হওয়ার পর সেই সহপাঠীকে বুধবার আদালতে হাজির করেছিল নিউ টাউনশিপ থানার পুলিশ। বিচারক ধৃতের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
নির্যাতিতা’র বাবা বলেন, অনেক আশা-ভরসা করে, মেয়েকে ডাক্তার করার স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম। আমার মেয়ের ভবিষ্যৎ যা নষ্ট হওয়ার হয়ে গিয়েছে। আমরা আর এখানে আসব না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কোটি কোটি প্রণাম। যদি আমি কিছু ভুল করে থাকি, ছেলে মনে করে ক্ষমা করে দেবেন। আমার মেয়েকে ন্যায় দেওয়ার চেষ্টা করবেন। এটাই আমার অনুরোধ। এই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।















