Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কবে থেকে চালু হবে স্থগিত হওয়া লঙ্কান প্রিমিয়র লিগে! জানা গেল দিনক্ষণ

কবে থেকে চালু হবে স্থগিত হওয়া লঙ্কান প্রিমিয়র লিগে! জানা গেল দিনক্ষণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) স্থগিত করতে বাধ্য হয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। স্থগিত করার সময় জানানো হয়েছিল ষষ্ঠ আসর কবে শুরু হবে তা পরে ঘোষণা করা হবে।সেই ঘোষণার সময় আজ এসেছে। এলপিএলের শুরু ও শেষের দিন আজ জানিয়ে দিয়েছে এলপিএল কর্তৃপক্ষ।সর্বশেষ দুইবারের মতো আসন্ন আসরও জুলাই থেকে আগস্টে হবে বলে জানা গেছে। এক বিবৃতিতে জানিয়েছে, আগামী বছরের ৮ জুলাই হবে উদ্বোধনী ম্যাচ। আর শেষ হবে ৮ আগস্টের ফাইনাল দিয়ে।দল সংখ্যা যথারীতি ৫টিই থাকছে।

২০২০ সালে ফ্র্যাঞ্চাইজি লিগটি শুরু হওয়ার পর থেকেই প্রতি বছর হলে এ বছর হচ্ছে না। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের সহ আয়োজক হওয়ায় এ বছর লিগটি স্থগিত করতে বাধ্য হয়েছে তারা। বিশ্বকাপের মূল আয়োজক ভারত।
২০ দলের বিশ্বকাপ হওয়ায় প্রতিটি ভেন্যুর মান ভালো বজায় রাখার নির্দেশনা দেয় আইসিসি।সেই হিসেবে গত ২৭ নভেম্বর এলপিএল শুরু হলে তা সম্ভব হতো না। তা ছাড়া, ভেন্যুর অবকাঠামো উন্নয়ন ও সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য সময়েরও প্রয়োজন ছিল এসএলসির। টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসরকে সামনে রেখে যে তিন ভেন্যুতে ম্যাচ হবে তার সংস্কারও শুরু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

READ MORE.....