Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

এবার কমিশনকে নয়া চ্যালেঞ্জের সামনে দাঁড় করালেন অভিষেক। তাঁর চ্যালেঞ্জ, কমিশন যদি স্বচ্ছ্বভাবে SIR পরিচালনা করে থাকে, তাহলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তৃণমূল সাংসদদের সব প্রশ্নের জবাব দিক। তৃণমূল সাংসদদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক লাইভ টেলিকাস্ট করা হোক।

 

গত সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবার দিল্লির বুকে SIR বিরোধী আন্দোলনে নামবে তৃণমূল। সেজন্য ১০ সাংসদকে নিয়ে একটি টিম গড়ে দেন অভিষেক। দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার নির্দেশ দেন তাঁদের।

 

সূত্রের খবর, ১০ জনের এই দলে রয়েছেন বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, শতাব্দী রায়, দোলা সেন, মহুয়া মৈত্র, প্রকাশ চিক বরাইক, সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর, সাকেত গোখলে।

READ MORE.....