কর্মক্ষেত্রে নিরাপত্তা চেয়ে এবার আন্দোলনে নামলেন সুস্বাস্থ্য কেন্দ্র ও উপ স্বাস্থ্য কেন্দ্র গুলিতে কর্মরত স্বাস্থ্য কর্মীরা। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন জেলার ওই স্বাস্থ্য কর্মীরা বাঁকুড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের দপ্তরের সামনে নিজের দাবির সমর্থণে দীর্ঘক্ষণ স্লোগান দেওয়ার পাশাপাশি ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তাঁরা সংশ্লিষ্ট দপ্তরে জমা দেন।
আন্দোলনকারী জেলার সুস্বাস্থ্য কেন্দ্রের কর্মরত স্বাস্থ্য কর্মীরা সাম্প্রতিক সময়ে বীরভূমের মহম্মদ বাজারে কর্মরত তাঁদের এক সহকর্মীর উপর দূস্কৃতি হামলা, শ্লীলতাহানির বিষয়টি উল্লেখ করে ওই ঘটনায় যুক্ত অভিযুক্তের শাস্তির দাবির পাশাপাশি রাজ্য জুড়ে সমস্ত সুস্বাস্থ্য ও উপ স্বাস্থ্য কেন্দ্র গুলিতে কর্মরতদের সূরক্ষার দাবি জানান। একই সঙ্গে সরকারী ছুটির দিনে ছুটি প্রদান, সুস্বাস্থ্য ও উপ স্বাস্থ্য কেন্দ্র গুলির পরিকাঠামোগত উন্নয়ন সহ ১০ দফা দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন বলে জানান।














