Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কেন্দ্রীয় বাজেটে রাজ্যের জন্য নামমাত্র ঘোষণা

কেন্দ্রীয় বাজেটে রাজ্যের জন্য নামমাত্র ঘোষণা

লোকসভা মিটেছে, সামনেই বাংলা-সহ একাধিক রাজ্যের হাইভোল্টেজ বিধানসভা ভোট। এখন বিজেপি কাছে পাখির চোখ বাংলার নির্বাচন। আর বাংলা দখল করতে কোমর বেঁধে নেমছে বিজেপি । বঙ্গ সফরে এসে দিচ্ছে একগুচ্ছ পরিবর্তনের প্রতিশ্রুতি । কিন্তু কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য তেমন পরিবর্তন দেখা গেল না বলে অভিযোগ উঠছে । দেখা গেছে এর আগে ভোটমুখী বিহারের জন্য রাজকোষ উপুড় করে দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, আর এখন ভোটমুখী বাংলার কপালে জুটল স্রেফ বঞ্চনা আর দীর্ঘমেয়াদি কিছু পরিকাঠামো প্রকল্পের প্রতিশ্রুতি।

 

রবিবার কেন্দ্রীয় বাজেট পেশের পর রাজনৈতিক মহলে এই তপ্ত আলোচনা শুরু হয়েছে। বিহারের জন্য যখন প্রায় ৬০ হাজার কোটির ঝুলি বরাদ্দ হয়েছে, তখন পশ্চিমবঙ্গের ভাগে এসেছে নগণ্য কিছু ঘোষণা। যার সংখ্যা বিহারের অর্ধেকেরও কম। শিলিগুড়ি-বারাণসী হাইস্পিড রেল করিডর, ডানকুনি-সুরত ফ্রেট করিডর এবং দুর্গাপুর শিল্প করিডর— এই তিনটি মাত্র প্রকল্পের নাম শোনা গিয়েছে নির্মলার কণ্ঠে। অথচ গত দু’টি বাজেটে বিহারের জন্য বিমানবন্দরের বিস্তার থেকে শুরু করে বিশেষ বোর্ড গঠন— সবকিছুতেই দরাজ ছিল দিল্লি। এই বিমাতৃসুলভ আচরণকে ঘিরেই এখন রণংদেহি মেজাজে তৃণমূল শিবির।

READ MORE.....