Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কোচবিহারে ফেরিওয়ালাকে ‘রোহিঙ্গা’ তকমায় মারধর

কোচবিহারে ফেরিওয়ালাকে ‘রোহিঙ্গা’ তকমায় মারধর

বাংলার মধ্যেই বাঙালি শ্রমিককে বাংলাদেশি বা ‘রোহিঙ্গা’ সন্দেহে হেনস্তার অভিযোগ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। কোচবিহারের বক্সীরহাট থানার বোচামারি এলাকায় ফেরি করতে গিয়ে ডোমকলের হাসিবুল শেখ নামে এক শ্রমিক মারধর ও অপমানের শিকার হন। ঘটনার পর আতঙ্কে তাঁর সঙ্গে থাকা ২৩ জন ফেরিওয়ালা বুধবার রাস্তায় নামেননি।

ধুলাউড়ি অঞ্চলের গোকুলচক গ্রামের বাসিন্দা হাসিবুল পেশায় ফেরিওয়ালা। বছরভর নিজের জেলায় কাজ করলেও শীতের মরশুমে লেপ–কম্বল, মাদুরসহ শীতের সামগ্রী বিক্রি করতে প্রতিবছর কোচবিহারে আসেন। মঙ্গলবার সকালে সাইকেলে বেরিয়ে বোচামারিতে ফেরি করার সময় এক ব্যক্তি তাঁকে থামিয়ে পরিচয়পত্র দেখতে চান।

অভিযোগ, আধার ও ভোটার কার্ডে সব তথ্য মিললেও বাবার নামের পদবি আলাদা দেখে ওই ব্যক্তি সন্দেহ প্রকাশ করেন এবং তাঁকে ‘বাংলাদেশি’, ‘রোহিঙ্গা’ বলে গালিগালাজ করেন। এরপর বাঁশ দিয়ে মারধর করা হয় হাসিবুলকে। নিজের রাজ্যে বাংলাদেশি বলে এমন অত্যাচার ভাবতেই পারিনি, বলেন তিনি।

খবর পেয়ে বক্সীরহাট থানার পুলিশ পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে স্থানীয় বাম নেতৃত্ব ও সি আই টি ইউ–র কোচবিহার জেলা সহ–সম্পাদক অসীম সাহা থানায় যান। রাতে ভাড়া ঘরে ফিরলেও মানসিকভাবে আতঙ্কে রয়েছেন হাসিবুল।

তাঁর সহকর্মী হাফিজুল শেখ বলেন, হাসিবুলকে যেভাবে মারা হয়েছে, তা দেখে সবাই ভয়ে কাজে বেরোতে পারেনি। রাজ্য পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক আসিফ ফারুক মন্তব্য করেন, এ রকম ঘটনা আগে বাইরে রাজ্যে শোনা যেত। এখন আমাদের রাজ্যেই ঘটছে। কড়া ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে।

ডোমকলের এসডিপিও শুভম বাজাজ জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনায় শ্রমিক মহলে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনের দ্রুত কঠোর পদক্ষেপের দাবি উঠেছে সর্বত্র।

READ MORE.....