Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ক্ষমতা ছাড়ছেন ইউনূস…

ক্ষমতা ছাড়ছেন ইউনূস…

১২ ফেব্রুয়ারি ভোটের পর মুহূর্ত নষ্ট করতে নারাজ বাংলাদেশ। নির্বাচনের তিন-চার দিনের মধ্যেই সে দেশে নতুন সরকার গঠন হয়ে যাবে। বৃহস্পতিবার ঢাকার ‘ফরেন সার্ভিস অ্যাকাডেমি’তে এই ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম। তিনি স্পষ্ট জানিয়েছেন, ফল ঘোষণার পরই নির্বাচিত সাংসদেরা শপথ নেবেন। দ্রুতগতিতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবে বর্তমান প্রশাসন।ইউনূস সরকারের উপ-প্রেসসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার একযোগে উড়িয়ে দিয়েছেন দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জল্পনা।

 

তিনি সাফ জানান, নির্বাচনের পর ১৮০ দিন অন্তর্বর্তী সরকারের টিকে থাকার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। আজাদের মতে, এই রটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রথম থেকেই এই সরকার নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে। তাই ক্ষমতা আঁকড়ে রাখার প্রশ্নই ওঠে না। সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আর্জি জানিয়েছে ইউনূসের দফতর।

 

শফিকুল আলম জানিয়েছেন, সরকার গঠনের আইনি প্রক্রিয়া চটজলদি সম্পন্ন করার প্রস্তুতি শুরু হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নতুন জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব তুলে দেওয়াই এখন প্রধান লক্ষ্য। নির্বাচন পরবর্তী অস্থিরতা এড়াতে ও গণতন্ত্রের পথে দ্রুত ফিরতেই এই তৎপরতা। এর মাধ্যমে ড. ইউনূসের প্রশাসন প্রমাণ করতে চাইছে, তাঁরা কেবল পথপ্রদর্শক হিসেবেই দায়িত্ব পালন করছেন।

READ MORE.....