Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

খড়্গপুর স্টেশনে উদ্ধার ৫০ লক্ষ ৭৭ হাজার টাকা

খড়্গপুর স্টেশনে উদ্ধার ৫০ লক্ষ ৭৭ হাজার টাকা

শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান খড়গপুর ডিভিশনের জিআরপির এসআরপি মিঠুন কুমার দে। তিনি জানান, শুক্রবার বিকালে খড়্গপুর স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে এক ব্যক্তিকে অন্যমনস্ক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়।

 

সেই সময় স্টেশনের দায়িত্বে থাকা জিআরপি কর্মীদের ওই ব্যক্তিকে নিয়ে সন্দেহ হয়। তার কাছে থাকা ব্যাগ খুলতে দেখা যায় ব্যাগে প্রচুর পরিমাণ টাকা রয়েছে। তার ব্যাগ থেকে পঞ্চাশ লক্ষ ৭৭ হাজার টাকা উদ্ধার হয়েছে। তার কাছে ছিল খড়গপুর থেকে হাওড়া যাওয়ার ট্রেনের টিকিট। ওই ব্যক্তির নাম ইব্রাহিম মোল্লা তার বাড়ি হুগলি জেলার চন্ডিপুর থানার কুমিরতলা এলাকায় বলে জানা গিয়েছে। ওই ব্যক্তি উড়িষ্যার গঞ্জ্যাম জেলার বেরহামপুর এলাকায় একটি সোনার দোকানে কাজ করতো বলে জিআরপিকে সে জানিয়েছে। ওই ব্যক্তিকে গ্রেফতার করে জিআরপির পক্ষ থেকে আদালতে পাঠানো হয়।

 

আদালত ওই ব্যক্তিকে সাত দিনের জিআরপির হেফাজতে রাখা নির্দেশ দেন। জিআরপি ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে জিআরপির আধিকারিক জানান, ব্যক্তির টাকার কোন সঠিক উৎস দেখাতে পারেনি এবং তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়েছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ৫০ লক্ষ ৭৭ হাজার টাকা উদ্ধার হওয়ার ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে সেই ব্যক্তি কোথা থেকে ওই টাকা নিয়ে এসেছিল এবং কোথায় যাচ্ছিল তার সমস্তদিক খতিয়ে দেখার জন্য জিআরপি তদন্ত শুরু করেছে।

READ MORE.....