ইরানের আয়াতুল্লাহ আলী খামেনীসহ বিশ্বজুড়ে সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতকদের ‘বিশ্বশত্রু’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানাল নতুনধারা বাংলাদেশ (এনডিবি) । ১ মার্চ এক নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী সাফ জানিয়েছেন, ধর্ম-বর্ণ-মানচিত্রের ঊর্ধ্বে উঠে এই নৃশংসতার বিরুদ্ধে বিশ্ববাসীকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। এনডিবির দাবি,মানবিক বিশ্ব গড়তে হলে কোনো নেতার প্রয়োজন নেই, প্রয়োজন কেবল একনিষ্ঠ ‘মানবিক কর্মী’।
মোমিন মেহেদীসহ বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ও শান্তা ফারজানারা অভিযোগ করেছেন, রাষ্ট্রপুঞ্জ আজ শান্তির পথ ছেড়ে ক্ষমতাধরদের পকেটে বন্দি। এই নির্লিপ্ততাই একের পর এক নির্মমতাকে প্রশ্রয় দিচ্ছে। নেতাদের হুঁশিয়ারি, যুদ্ধবাজ পরাশক্তিরা যদি এখনই শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগী না হয়, তবে তাদের স্থান হবে ইতিহাসের আস্তাকুড়ে, ঠিক যেমনটা হয়েছে হিটলার বা বুশদের। বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ‘খামেনীর ঘাতকেরা বিশ্বশত্রু। এদেরকে বিশ্বব্যাপী ধর্ম-বর্ণ-মানচিত্রের উর্ধ্বে থেকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবার উদ্যোগ গ্রহণ করতে হবে।’
একইসঙ্গে তাঁরা মাদুরেসহ সকল বন্দির মুক্তি এবং খামেনীসহ সকল নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বাংলাদেশের মতো দেশ থেকেই অমানবিকতার বিরুদ্ধে এই লড়াইয়ের ডাক দিয়েছেন তাঁরা।প্রসঙ্গত,আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। শনিবার ভোরের এই হামলায় খামেনেইয়ের সঙ্গে প্রাণ হারিয়েছেন তাঁর কন্যা, জামাতা এবং নাতনিও। ইরানের সরকারি সংবাদমাধ্যম ও রেভলিউশনারি গার্ড এই খবর নিশ্চিত করেছে।













