Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নদীবাঁধের সমীক্ষার কাজ শুরু

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নদীবাঁধের সমীক্ষার কাজ শুরু

ঘাটাল শহরের কৃষ্ণনগর মৌজা থেকে শুরু করে নিশ্চিন্দীপুর মৌজা পর্যন্ত নদী বাঁধ বরাবর একটি সমীক্ষা বৃহস্পতিবার করা হয়। সেচ ও জলপথ দপ্তরের ইঞ্জিনিয়ারগণ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এই সমীক্ষা চালানো হয়। নদী বাঁধ বরাবর একটি ডুয়ার্ফ বাঁধ তৈরি করা হবে। ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে সংযুক্ত এই কাজটি। খতিয়ে দেখলেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস, ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ কর, সাংসদ দীপক অধিকারী দেবের প্রতিনিধি রামপদ মান্না সহ অনান্যরা।

 

ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, এই কাজটি ঘাটাল মাস্টার প্লেনের সাথে যুক্ত, তাই বৃহস্পতিবার এলাকার নদী বাঁধ সমীক্ষার কাজ খতিয়ে দেখা হয়। পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ দপ্তরের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমীক্ষার কাজ করেন। ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়নের কাজ করতে যাতে আগামী দিনে কোন সমস্যা না হয় তার জন্য এই সমীক্ষার কাজ বলে তিনি জানান।

READ MORE.....