ছত্তিশগড়ে আত্মসর্পণ মাও নেত্রী গীতার। শনিবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন গীতা অরফে কামলি সালাম। সদ্য ছত্তিশগড়ের ইতিহাসে সবথেকে বড় মাওবাদী আত্মসমর্পণের ঘটনা ঘটেছে। তারপরেই গীতার আত্মসমর্পণ নিরাপত্তাবাহিনীর মাও-দমন প্রচেষ্টায় বড় সাফল্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পূর্ব বস্তার ডিভিশনে মাওবাদীদের কমান্ডার ছিলেন গীতা। তাঁর মাথার দাম ছিল পাঁচ লক্ষ টাকা।
শনিবার পুলিশ সুপারিনটেনডেন্ট অক্ষয় কুমারের কাছে আত্মসমর্পণ করেন তিনি। তাঁর এই পদক্ষেপের কারণ হিসেবে মাওবাদী আন্দোলনের প্রতি হতাশা এবং সাম্প্রতিক আত্মসমর্পণের ঘটনাগুলির কথা উল্লেখ করেন গীতা।















