Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ঝাড়গ্রামের কুমোরদায় লোকালয়ের জঙ্গলে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা গ্রাম

ঝাড়গ্রামের কুমোরদায় লোকালয়ের জঙ্গলে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা গ্রাম

প্রাণহানির ঘটনার পরও সতর্কতা বাড়েনি—এমন অভিযোগের মধ্যেই ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুমোরদা এলাকায় ফের লোকালয়ের কাছাকাছি জঙ্গলে ভয়াবহ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে গ্রামটির একাধিক বাড়ি এবং পুরো কুমোরদা এলাকা। তবে আগুনে কয়েক কোটি টাকার কাজু বাগান ও বাঁশবাগানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের।

 

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই জঙ্গলের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত সেই আগুন গ্রাম সংলগ্ন এলাকায় পৌঁছে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা দেখে অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যান।

 

খবর পেয়ে দমকলের ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন আংশিক নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে আগুন নিয়ন্ত্রণে এলেও আতঙ্ক কাটেনি জঙ্গল সংলগ্ন এলাকায় বসবাসকারী পরিবারগুলির মধ্যে। তাঁদের অভিযোগ, এলাকায় প্রায়ই জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটছে। কিন্তু বনদপ্তরের তেমন সক্রিয়তা চোখে পড়ছে না।

 

এই আগুনে বড় ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কাজু ও বাঁশ ব্যবসায়ীরা। তাঁদের দাবি, বহু কাজু গাছ ও বাঁশবাগান পুড়ে ছাই হয়ে গেছে, যার আর্থিক মূল্য কয়েক কোটি টাকা হতে পারে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে এখনও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হয়নি। তবে বারবার জঙ্গলে আগুন লাগার ঘটনায় বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। দ্রুত স্থায়ী সমাধান না হলে বড় বিপর্যয় ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

READ MORE.....