Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

তুমুল ঝড়বৃষ্টি রাতের শহর কলকাতায়

তুমুল ঝড়বৃষ্টি রাতের শহর কলকাতায়

তুমুল ঝড়বৃষ্টি রাতের শহর কলকাতায়। সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত। একাধিক জায়গায় গাছ পড়ার খবরও পাওয়া গিয়েছে। প্রবল বর্ষণে কার্যত ব্যাহত পরিবহণ পরিষেবা। পিকনিক গার্ডেন-সহ আরও কিছু এলাকায় শিলাবৃষ্টি হচ্ছে বলেও খবর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছে একটি বড় গাছ পড়ে গিয়েছে বলে খবর।

সোমবার সন্ধ্যার পর থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়। বইতে থাকে ঝোড়ো হাওয়া। একই সঙ্গে ঘন ঘন বাজ পড়ছে। ঝড়ের দাপটে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে। অনেক আবাসনের ভিতরে থাকা বাতিস্তম্ভ উপড়ে গিয়েছে। বৃষ্টির কারণে সমস্যায় পড়েন অফিসফেরত যাত্রীরা। রাস্তায় বাস, ট্যাক্সির দেখা মেলাভার। অনলাইনে ক্যাব বুক করেও লাভ হচ্ছে না বলে দাবি যাত্রীদের একাংশের।

আবহাওয়া দফতরের দেওয়া শেষ বুলেটিন অনুযায়ী, কলকাতা ছাড়াও হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হয়েছে। সেই সঙ্গে বইবে দমকা হাওয়াও। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ওই তিন জেলায়। জারি করা হয়েছে লাল সতর্কতাও।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, রাত ৯টা ১০ মিনিট থেকে আগামী দু’-তিন ঘণ্টা উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বাতাসের গতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। উত্তর ২৪ পরগনা জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

READ MORE.....