Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

দুই ম্যাচের জন্য নির্বাসিত অজি পেসার মেগান শুট

দুই ম্যাচের জন্য নির্বাসিত অজি পেসার মেগান শুট

ক্রীড়া বিজ্ঞান ও চিকিৎসা সংক্রান্ত বিধিভঙ্গের দায়ে অস্ট্রেলিয়ার তারকা মহিলা পেসার মেগান শুটকে দুই ম্যাচের জন্য নির্বাসিত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। জানা গিয়েছে, চিকিৎসকের ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশনের ওষুধ সংক্রান্ত নির্দিষ্ট নিয়ম না মানার কারণেই এই কড়া শাস্তির মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে এই ঘটনাটি প্রতিযোগিতার বাইরে ঘটেছে এবং এর সঙ্গে পারফরম্যান্স বা কর্মক্ষমতা বাড়ানোর কোনও সম্পর্ক নেই বলে বোর্ড সূত্রে স্পষ্ট জানানো হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রেসক্রিপশনের ওষুধ ব্যবহারের ক্ষেত্রে ক্রীড়া বিজ্ঞান ও ক্রীড়া চিকিৎসা নির্দেশিকার শর্তাবলী পালনে ব্যর্থ হওয়ার কারণেই এই পদক্ষেপ।

 

এটি প্রতিযোগিতার বাইরের একটি বিচ্ছিন্ন ঘটনা এবং পারফরম্যান্স বাড়ানোর উদ্দেশ্যে করা হয়নি। আমরা মেগানকে উপযুক্ত সহায়তা প্রদান চালিয়ে যাব এবং আমাদের খেলার প্রতিনিধিত্বকারী সকলের কাছ থেকে যে মান ও দায়িত্ববোধ আশা করা হয়, তা সুনিশ্চিত করব।” এই নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক এবং ঘরোয়া মিলিয়ে আগামী দুটি ম্যাচে মাঠে নামতে পারবেন না ৩৩ বছর বয়সি এই অজি তারকা। ফলস্বরূপ, বৃহস্পতিবার নর্থ সিডনি ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা চূড়ান্ত টি-টোয়েন্টি ম্যাচ এবং আগামী ৩১ অক্টোবর মহিলা বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের বিরুদ্ধে অ্যাডিলেড স্ট্রাইকার্সের উদ্বোধনী ম্যাচে তিনি দলের বাইরে থাকবেন।

 

নিজের ভুলের কথা অকপটে স্বীকার করে নিয়ে মেগান শুট জানিয়েছেন, “আমার ওপর যে শাস্তি আরোপ করা হয়েছে, তা আমি পুরোপুরি মেনে নিচ্ছি এবং আমার কাছে যে মান প্রত্যাশা করা হয়েছিল, তা পূরণে ব্যর্থ হওয়ার জন্য আমি ক্ষমাপ্রার্থী।” অনুতপ্ত মেগান আরও বলেন, “এই ঘটনার জেরে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার জন্য আমি দুঃখিত এবং আমি যে সমর্থন পেয়েছি তার কদর করি। যদিও এটি প্রতিযোগিতার বাইরের ঘটনা এবং পারফরম্যান্সের সঙ্গে সম্পর্কিত নয়, তবুও আমি বুঝতে পারছি যে ক্রীড়া বিজ্ঞান ও চিকিৎসা সংক্রান্ত নিয়মকানুন মেনে চলার দায়িত্ব আমারই ছিল। খেলোয়াড়দের নিয়মিত এই বিষয়ে সচেতন করা হয়, আর আমারও এই নিয়মগুলো সঠিকভাবে মেনে চলা উচিত ছিল।”

READ MORE.....