Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

দোলে শান্তিনিকেতনে পর্যটকের ঢল

দোলে শান্তিনিকেতনে পর্যটকের ঢল

হোটেল, রিসোর্ট, হোমস্টেগুলিতে উপচে পড়া ভিড়। আর পাল্লা দিয়ে বেড়েছে প্যাকেট সিস্টেমে ঘর ভাড়া। চার থেকে পাঁচহাজার টাকায় হোটেলের ঘরভাড়া যাচ্ছে বলে খবর। হোম স্টে-গুলিতেও একইভাবে দর উপরের দিকেই রয়েছে। শান্তিনকেতন, বোলপুরে হোটেল, হোম স্টে প্রায় সবই বুক হয়ে গিয়েছে বলে খবর। এবারও বিশ্বভারতী আয়োজন না করলেও বোলপুর পুরসভার একাধিক ওয়ার্ডে সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ বসন্তোৎসবে আয়োজন হয়েছে।

 

 

এছাড়াও পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সৃজনী শিল্পগ্রাম, কংকালীতলা, কোপাই নদীর পাড়-সহ বিভিন্ন হোটেল এবং হোমস্টেগুলিতে নিজেদের মতো করেই বসন্তোৎসবে আয়োজনের কোনও টুটি নেই। বোলপুর শান্তিনিকেতনের হোটেল লজগুলির হারেই তাদের নিজস্ব গেস্ট হাউসগুলির ভাড়া সমানভাবেই বাড়িয়েছে! সম্প্রতি নতুন প্যাকেজ ভাড়া তালিকা প্রকাশকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি সামনে আসতেই সামাজিক মাধ্যমে একাধিক প্রশ্ন ও সমালোচনার ঝড় উঠেছে।

READ MORE.....