মঙ্গলবার রাতে দিল্লি থেকে কলকাতা তারপর নদীয়ার কৃষ্ণনগর সার্কিট হাউসে আসেন নির্বাচন কমিশনের তিনজনের প্রতিনিধি দল। এরপর বুধবার সকাল হতেই কৃষ্ণনগর নদীয়া জেলা জেলাশাসক ভবনে আসেন তারা এবং তারপর নদীয়া জেলার জেলাশাসক অনীশ দাশগুপ্ত সহ একাধিক অধিকর্তাদের সাথে বৈঠকে বসেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।
উপস্থিত ছিলেন জেলার জেলাশাসক অনীশ দাশগুপ্ত সহ একাধিক অধিকর্তারা। প্রায় দু’ঘন্টার বৈঠক সেরে বেরিয়ে আসেন রাজ্যোর চিফ ইলেকশন অফিসার মনোজকুমার আগরত্তয়াল। তিনি বেরিয়ে সাংবাদিকদের বলেন, নদীয়াতে খুব ভালোভাবে এসআইআর-এর কাজ চলছে এবং কোনরকম কোনো রিপোর্ট নেই, এছাড়াও সিএএ নিয়ে একাধিক কথা তুলে ধরলেন।














