Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

নির্বাচন কমিশনকে মেঘের আড়াল থেকে লড়ার দরকার নেই: নারায়ণ গোস্বামী

নির্বাচন কমিশনকে মেঘের আড়াল থেকে লড়ার দরকার নেই: নারায়ণ গোস্বামী

মঙ্গলবার অশোকনগরের তৃণমূল প্রার্থী হিসেবে নারায়ণ গোস্বামীর নাম ঘোষণার পরই তার বাড়িতে কর্মী-সমর্থকদের ভিড় উপচে পড়ে। ফুল মিষ্টি মালা দিয়ে তাদের প্রার্থী তথা সুখে-দুখের সাথী কে বরণ করে নিতে দেখা গিয়েছে। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনারকে কে কটাক্ষ করলেন নারায়ণ গোস্বামী।

 

তিনি বলেন, নির্বাচন কমিশনকে মেঘের আড়াল থেকে লড়ার দরকার নেই, প্রয়োজন পড়লে সামনে থেকে লড়াই করুন-ভোটে দাঁড়ান বলে হুংকার দেন নারায়ণ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা মাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করে চলেছে। মানুষের পাশে থেকেছে সব সময়, গ্রাম থেকে শহর সর্বত্র উন্নয়ন করেছে। তাই মানুষ তাদের পাশে থাকবেন এ বিষয়ে তাদের কোন সন্দেহ নেই। বিজেপিকে কটাক্ষ করে বলেন, বিজেপি বাংলা এবং বাঙালি বিরোধী।

 

মানুষ তাদের চরিত্র খুব ভালোভাবেই জানেন। শুধু ভোট আসলেই তাদের দেখা মেলে, বাকি সময় তাদের সুখে দুঃখের সাথী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, এখন কিছু নেতারা পরিযায়ী পাখির মতন আসবেন মানুষের কাছ থেকে ভুল বুঝিয়ে ভোট নেওয়ার জন্য, কিন্তু বাংলার মানুষ যথেষ্ট সচেষ্ট। মানুষ জানেন বিজেপি জাত-পাত করে বিভেদ করে টিকে আছে। এই নির্বাচনে মানুষ ২৫০’র বেশী আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে আসীন করবেন, যা শুধু সময়ের অপেক্ষা।

READ MORE.....