Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

পাঞ্জাবের ‘লক্ষ্মীর ভান্ডার’ ঘিরে রণক্ষেত্র বিধানসভা

পাঞ্জাবের ‘লক্ষ্মীর ভান্ডার’ ঘিরে রণক্ষেত্র বিধানসভা

ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পালনে পঞ্জাবেও ‘লক্ষ্মীর ভান্ডার’ ধাঁচে নগদ অর্থ প্রকল্পের ঘোষণা করেছে আপ সরকার। গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে মাসে ১০০০ টাকা (তফসিলিদের ১৫০০ টাকা) দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এই ঘোষণাকে কেন্দ্র করেই শাসক-বিরোধীর রাজনৈতিক তরজা ব্যক্তিগত কাদা ছোড়াছুড়িতে পর্যবসিত হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, দু’পক্ষই একে অপরকে ‘নারীবিরোধী’ বলে দাগিয়ে দিয়েছে। বিতর্কের সূত্রপাত কংগ্রেস বিধায়ক সুখপাল সিংহ খইরা-র একটি সমাজমাধ্যমের পোস্ট ঘিরে।

 

১০০০ টাকা পাওয়ার ঘোষণায় মহিলাদের উচ্ছ্বাস নিয়ে কটাক্ষ করে তিনি লেখেন, ‘১০০০ টাকা পাওয়ার ঘোষণা শুনেই মহিলারা নাচতে শুরু করেছেন। এরা কী করে পঞ্জাবের ঐতিহ্য এবং ইতিহাসে অবদান রাখবে?’ এই মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার পঞ্জাব বিধানসভা উত্তাল হয়ে ওঠে। পাল্টাহাওয়ায় খইরা খোদ মুখ্যমন্ত্রী মানের বিরুদ্ধেই নারীদের অবমাননার অভিযোগ তোলেন। লুধিয়ানার একটি অনুষ্ঠানে মান নিজের কলেজজীবনের স্মৃতি রোমন্থন করতে গিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে দাবি কংগ্রেসের। চার বছর আগের প্রতিশ্রুতি কেন এখন কার্যকর হচ্ছে, সেই প্রশ্ন ছাপিয়ে এখন দুই শিবিরের ব্যক্তিগত আক্রমণই পঞ্জাব রাজনীতির মূল উপজীব্য হয়ে দাঁড়িয়েছে।

READ MORE.....