Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

পুজোয় রেশনে অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি: ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুজোয় রেশনে অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি: ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় রেশন ব্যবস্থায় অর্ধেক মূল্যে ময়দা, চিনি ও সুজি দেওয়া হবে। শনিবার নবান্ন থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রায় দুই কোটি পরিবার, অর্থাৎ আট কোটি মানুষ এই সুবিধা পাবেন। এর জন্য খাদ্য দফতরকে অতিরিক্ত ১৫০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।মুখ্যমন্ত্রী জানান, আগের তৃণমূল কংগ্রেস সরকার মাত্র ৫০ লক্ষ পরিবারকে, অর্থাৎ মোট জনসংখ্যার ২০ শতাংশকে ভর্তুকিতে এক কেজি করে চিনি দিত। এবার সেই সংখ্যা বাড়িয়ে দুই কোটি পরিবারকে, অর্থাৎ ৫০ শতাংশ মানুষকে এই সুযোগ দেওয়া হবে।

 

তাঁর কথায়, ময়দা ও চিনি কেনার টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। গ্রাহকেরা এক কেজি ময়দা পাবেন ১৯ টাকায় বাকি ১৯ টাকা ভর্তুকি দেবে রাজ্য সরকার। এক কেজি চিনির দাম পড়বে ৩০ টাকা, বাকি ৩০ টাকা ভর্তুকি হিসেবে বহন করবে পশ্চিমবঙ্গ সরকার। এ ছাড়া প্রতি পরিবারকে ৫০০ গ্রাম করে সুজি দেওয়া হবে।সুজির টেন্ডার প্রক্রিয়া এখনও চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে পুজোর সপ্তাহেই অর্ধেক মূল্যে চিনি, সুজি ও ময়দা বিতরণ শুরুর ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

READ MORE.....