Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

পূজো কমিটিদের চেক দিলেন মন্ত্রী মানস ভুঁইয়া

পূজো কমিটিদের চেক দিলেন মন্ত্রী মানস ভুঁইয়া

পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের ক্লাবগুলিকে পূজোর ১ লক্ষ ১০ হাজারের চেক তুলে দেওয়া হয় এক অনুষ্ঠানের মাধ্যমে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভুঁইয়া। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সবং বিডিও অফিসে সবং ব্লকের অন্তগর্ত ৬৭ ক্লাবকে রাজ্য সরকারের পক্ষ থেকে দূর্গাপূজোর জন্য ১ লক্ষ ১০ হাজার টাকার করে চেক তুলে দেওয়া হয় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে।

 

চেকগুলি তুলে দেন সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী ডাঃ মানস ভূঁইয়া। সঙ্গে ছিলেন সবংয়ের প্রাক্তন বিধায়ক গীতা রানী ভুঁইয়া, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, সবং থানার ওসি চঞ্চল সিংহ, সবংয়ের বিডিও এবং সবং পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী দাস দত্ত সহ অনান্যরা।

READ MORE.....