Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বসিরহাটে ধুমধাম করে অনুষ্ঠিত হল দুর্গা পুজোর কার্নিভাল

বসিরহাটে ধুমধাম করে অনুষ্ঠিত হল দুর্গা পুজোর কার্নিভাল

রাত পোহালেই কলকাতার বুকে শুরু হচ্ছে মেগা কার্নিভাল। তার আগেই রাজ্যজুড়ে ধুমধাম করে অনুষ্ঠিত হয়েছে দুর্গা পুজোর কার্নিভাল।

আজ বসিরহাটে অনুষ্ঠিত এই কার্নিভালে প্রায় ১৫টি ক্লাব ও দুর্গাপূজা কমিটি অংশগ্রহণ করেছে। স্থানীয় ক্লাবগুলো তাদের প্রতিমা নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। এই কার্নিভাল বসিরহাটের সাংস্কৃতিক ঐতিহ্যকে উদযাপন করে এবং প্রতি অক্টোবর মাসে অনুষ্ঠিত হয়।

প্রথমবার ২০২২ সালের ৩০ অক্টোবর বসিরহাটে এই কার্নিভাল অনুষ্ঠিত হয়েছিল। এরপর প্রতি বছর এর সংখ্যা ও জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। কার্নিভালের প্রধান আকর্ষণ হলো বিভিন্ন পুজো কমিটির তৈরি সুন্দর প্রতিমা, আলোকসজ্জা এবং সুসজ্জিত ট্যাবলেট।

আজ দ্বাদশীর দিন, সুসজ্জিত ট্যাবলো এবং আলোকসজ্জার মাধ্যমে দুর্গাপূজার এই কার্নিভাল ধুমধাম করে পালিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট মহকুমা শাসক আশীষ কুমার, পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেদী রহমান, তথ্য ও সংস্কৃতি আধিকারিক রমা রানি দত্ত। এছাড়াও সহযোগিতা করেছেন জেলা আরটিও সদস্য সুরজিৎ মিত্র, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরী, বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, দেবেশ মন্ডল সহ বিশিষ্টজনেরা।

READ MORE.....