Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বাজি ফাটানোকে কেন্দ্র করে ব্যেবসায়ীকে মারধর

বাজি ফাটানোকে কেন্দ্র করে ব্যেবসায়ীকে মারধর

বাজি ফাটানোর প্রতিবাদ করায় ব্যবসায়ী সমিতির সভাপতিকে মারধর। ঘটনার প্রতিবাদ জানিয়ে হাসনাবাদে রাস্তা অবরোধ ব্যবসায়ী সমিতির সদস্যদের। হাসনাবাদ বাস স্ট্যান্ড ব্যবসায়ী সমিতির উদ্যোগে একটি কালীপুজোর আয়োজন করা হয়েছিল। সেই পুজো মণ্ডপের ভেতর গতকাল শুক্রবার সন্ধ্যায় হাসনাবাদ বাজার সংলগ্ন এলাকার একটি ক্লাবের বেশ কিছু যুবকরা শব্দবাজি ও বড় বড় সেল ফাটায়। তার ফলে প্যান্ডেলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে অভিযোগ।

 

তারই প্রতিবাদ জানিয়েছিল হাসনাবাদ বাস স্ট্যান্ড বাজার সমিতির সভাপতি অমল সিং। তারপর ওই সমস্ত যুবকরা ওই বাজার সমিতির সভাপতি অমল সিংকে ধরে বেধড়ক মারধর করে। সেই ঘটনার প্রতিবাদ জানাতে শনিবার হাসনাবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান হাসনাবাদ বাস স্ট্যান্ড বাজার সমিতির বেশ কিছু সদস্যরা। এই অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জ ও বসিরহাটের মধ্যে যান চলাচল। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলোচনার পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

READ MORE.....