Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বিক্ষোভের মুখে নেতানিয়াহু

বিক্ষোভের মুখে নেতানিয়াহু

ইজরায়েল ও হামাসের মধ্যে চলতে থাকা যুদ্ধে এবার ঘরেই কোণঠাসা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করার দাবিতে গোটা ইজরায়েলজুড়ে বিক্ষোভ শুরু করলেন সেখানকার বাসিন্দারা। পণবন্দিদের যাতে দ্রুত ফেরানোর দাবিতে সরব হয়েছেন ইজরায়েলবাসী। তাঁদের অভিযোগ, নেতানিয়াহুর জেদের কারণে পণবন্দিদের বলি দেওয়া হচ্ছে।

 

টাইমস অফ ইজরায়েলের রিপোর্ট অনুযায়ী, শনিবার নেতানিয়াহুর বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল বের হয় তেল আবিবের হোস্টেজ স্কোয়ার থেকে। রাজধানীর পাশাপাশি ইজরায়েলের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসে যোগ দেন মিছিলে। মিছিলে যোগ দিয়েছিলেন লিরান বারম্যান।

 

তাঁর দুই ভাই বর্তমানে হামাসের হাতে বন্দি। তিনি বলেন, “শান্তি চুক্তির জন্য আলোচনা চলছে। তবে এতে কোনও আশার আলো নেই। এই ধরনের চুক্তি সাময়িক। আমরা চাই স্থায়ী চুক্তি হোক। প্রধানমন্ত্রী নেতানিয়াহু আলোচনা এবং চুক্তির কথা বলছেন ঠিকই, কিন্তু তার আচরণে স্পষ্ট যে তিনি পণবন্দিদের বলি দিতে চান।”

READ MORE.....