Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বিজেপি কর্মীরা ভোট চাইতে গেলে ঝাঁটা মেরে বিদায় করুন, নিদান তৃণমুল যুব সভাপতির

বিজেপি কর্মীরা ভোট চাইতে গেলে ঝাঁটা মেরে বিদায় করুন, নিদান তৃণমুল যুব সভাপতির

বিজেপি নেতারা ভোট চাইতে গেলে তাঁদের জিজ্ঞাসা করুন বাংলার আবাস, একশো দিনের কাজের টাকা ও রেশনের খাদ্য কোথায় গেলো? উত্তর না পেলে মায়েরা বিজেপি নেতাদের ঝাঁটা মেরে বিদায় করবেন। বাঁকুড়ার কোতুলপুরের নেতাজী মোড়ে ফের দলীয় কর্মীদের এমন নিদান দিলেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি দেবনাথ বাউরী। তৃণমূল যুব সভাপতির এমন মন্তব্যের কড়া সমালোচনা করে বিজেপির পাল্টা কটাক্ষ, ২০২৬ সালের নির্বাচনে এই মা-বোনেরাই তৃণমূলের নেতাদের ঝাঁটা মেরে বিদায় করবে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বিভিন্ন মঞ্চ থেকে ক্রমশই একে অপরের বিরুদ্ধে আক্রমণ তীব্র করছে রাজ্যের শাসক ও বিরোধী দল। বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ৬টি আসনের ৬টিতেই জয় নিশ্চিত করার লক্ষ্যে মরিয়া তৃণমূল।

 

একইভাবে ২০২১ এ এই ৬টি আসনের মধ্যে ৫ টিতে জয় ধরে রাখা বিজেপির কাছেও বড় চ্যলেঞ্জের। এই পরিস্থিতিতে নির্বাচনের বেশ কিছুটা আগে থেকেই শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে আক্রমণ প্রতি আক্রমণ। এবার তারই পরম্পরা বজায় রাখলেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি দেবনাথ বাউরী। গতকাল সন্ধ্যায় এসআইআর-এর প্রতিবাদে বাঁকুড়ার কোতুলপুরে মিছিল ও সভা করে তৃণমূল। সেই সভা থেকে তৃণমূলের যুব সভাপতি দেবনাথ বাউরী প্রকাশ্যেই দলের মহিলা কর্মীদের নিদান দেন বিজেপি নেতারা ভোট চাইতে গেলে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে এ রাজ্যের প্রতি বঞ্চনা নিয়ে প্রশ্ন করুন।

 

উত্তর না পেলে শক্ত করে ঝাঁটা বেঁধে রাখুন। ঝাঁটা মেরে তাঁদের বিদায় করুন। তৃণমূল যুব সভাপতির এই বক্তব্য সামনে আসতেই পাল্টা কটাক্ষ বিজেপির গলায়। বিজেপির কটাক্ষ তাদের দূর্নীতির কারনেই যে কেন্দ্রীয় প্রকল্পে টাকা বন্ধ হয়েছে তা ওই তৃণমূল নেতা মঞ্চে বলেননি। আগামী ২০২৬ এর নির্বাচনের পর এই মা বোনেরাই তৃণমূল নেতাদের ঝাঁটা মেরে বিদায় করবে।

READ MORE.....