Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কঠিন সমীকরণ নিয়ে দ্রাবিড়ের সতর্কবার্তা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কঠিন সমীকরণ নিয়ে দ্রাবিড়ের সতর্কবার্তা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতীয় দল খানিকটা পিছিয়ে পড়লেও শুভমন গিলদের এখনই বাতিলের খাতায় ফেলে দেওয়া উচিত নয় বলে স্পষ্ট জানিয়ে দিলেন প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড়। বর্তমানে শ্রীলঙ্কা সফরে দলের পারফরম্যান্স আশাব্যঞ্জক হলেও, আসন্ন নিউজিল্যান্ড সফরে কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে তারুণ্যনির্ভর ভারতীয় দলকে— এমনটাই মনে করছেন তিনি। ২০২৫-২০২৭ চক্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর দৌড়ে ভারতের সামনে এখন আরও আটটি টেস্ট বাকি রয়েছে।

 

লর্ডসের মেগা ফাইনালে জায়গা পাকা করতে হলে এই আটটি টেস্টের মধ্যে অন্তত ছ’টিতে জিততেই হবে ভারতীয় দলকে। পয়েন্ট টেবিলে ভারত বর্তমানে পঞ্চম স্থানে অবস্থান করছে, এমনকি তালিকায় বাংলাদেশেরও পেছনে রয়েছে দু’বারের ফাইনালিস্টরা। শীর্ষ দুই দলের মধ্যে থেকে ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে আগামী ম্যাচগুলোতে ভারতকে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। শ্রীলঙ্কা সফরের পর অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁদেরই মাটিতে দু’টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। এরপর আগামী বছরের জানুয়ারি থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হবে পাঁচ ম্যাচের ঐতিহ্যবাহী বর্ডার-গাভাসকর ট্রফি।

 

ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের দলমালিক দ্রাবিড় সম্প্রতি ‘জিওস্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের ফাইনাল খেলার সম্ভাবনা নিয়ে নিজের মতামত তুলে ধরেন। তিনি বলেন, “আমি আশা করছি ওরা পারবে। এখান থেকে ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে পারে, তবে সেটা হবে অসাধারণ এক দৌড়।” কঠিন সমীকরণ প্রসঙ্গে প্রাক্তন প্রধান কোচ আরও যোগ করেন, “ওরা কিছুটা পিছিয়ে পড়েছে ঠিকই, কিন্তু ভারতীয় দলের যে ধরনের গুণগত মান রয়েছে, তাতে কোনও অবস্থাতেই ওদের বাতিলের খাতায় ফেলে দেওয়া যাবে না।

 

শ্রীলঙ্কার বিরুদ্ধে দল দারুণভাবে শুরু করেছে, এটা নিশ্চিতভাবেই একটা ভালো প্রথম পদক্ষেপ।” শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত এবং দ্বিতীয় টেস্টেও রানের পাহাড়ে চড়ে চালকের আসনে রয়েছে শুভমন গিলের দল। তবে দ্রাবিড়ের মতে, আসল লড়াই অপেক্ষা করছে নিউজিল্যান্ড সফরে। তিনি মনে করিয়ে দেন, “নিউজিল্যান্ডের ঘরের মাঠে তাঁদের বিরুদ্ধে খেলা সবসময়ই একটা বড় চ্যালেঞ্জ। নিজেদের চেনা পরিবেশে নিউজিল্যান্ড অত্যন্ত কঠিন একটি দল। ভারতের অনেক তরুণ ক্রিকেটারই এখনও সেই ধরনের পরিবেশ ও পরিস্থিতিতে খেলেনি, তাই ওটা একটা বড় পরীক্ষা হতে চলেছে।” একই সঙ্গে চোট-আঘাতের বিষয়ে সতর্ক করে দলের অভিজ্ঞতার ঘাটতির কথাও উল্লেখ করেন তিনি। দ্রাবিড় বলেন, “আশা করব আগামী কয়েক মাস ছেলেরা যাতে চোটমুক্ত ও ফিট থাকতে পারে।

 

বিরাট (কোহলি), রোহিত (শর্মা), অজিঙ্ক রাহানে এবং (চেতেশ্বর) পূজারার মতো অভিজ্ঞ খেলোয়াড়দের অভাব দল অনুভব করবে। কারণ ভারত যখন শেষবার নিউজিল্যান্ড গিয়েছিল, তখন এই খেলোয়াড়েরা দলের সঙ্গে ছিল। ফলে এই সিরিজটা অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।” ঘরের মাঠে জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই নিয়েও কথা বলেছেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক। অজি দলের জেতার তাগিদ ভারতকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলবে জানিয়ে তিনি বলেন, “অস্ট্রেলিয়া সিরিজ দারুণ রোমাঞ্চকর হবে।

 

ভারতের মাটিতে ভালো পারফর্ম করার জন্য ওদের অনেক ক্রিকেটারই মুখিয়ে থাকবে। ওটা অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়দের একটা প্রজন্ম, যারা ভারতের মাটিতে কখনও সিরিজ জিততে পারেনি। ফলে এবার সেই লক্ষ্য পূরণ করতে তারা মরিয়া হয়েই নামবে।

READ MORE.....