Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বীরভূমের প্রচারে বাঙালি আবেগ উসকে বিজেপিকে তোপ মমতার

বীরভূমের প্রচারে বাঙালি আবেগ উসকে বিজেপিকে তোপ মমতার

বুধবার উত্তরবঙ্গে প্রচারের সূচনা করলেও পরদিনই তিনি চলে আসেন দক্ষিণবঙ্গে। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে বীরভূমের দুবরাজপুর কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার করেন তৃণমূল নেত্রী। এদিন দুপুরে পাণ্ডবেশ্বর থেকে খয়রাশোলে পৌঁছে যান তিনি। সেখানে জেলায় দলের বেশ কয়েকজন প্রার্থীর হয়ে ভোট চাইতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উসকে দিলেন বাঙালি আবেগককেই।

 

তাঁর কথায়, ”অমর্ত্য সেন, রবীন্দ্রনাথকে এত অপমান করেছে এরা (বিজেপি)! অনেক অপমান করেছে। ওদের আর একটাও ভোট নয়। এবার ভোটটা দিন তৃণমূলের প্রার্থীদের। এরপর তিনি একে একে দলীয় প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, অভিজিৎ সিনহা, অভিজিৎ রায়, নীলাবতী সাহাদের হাত ধরে প্রচার মঞ্চ থেকে তুলে ধরেন।

 

আবেদন জানান, সকলকে জয়ী করার। যাদের নাম ভোটার তালিকায় আছে, তা থেকে অর্ধেক নাম কেটে দেবে। এটাই বিজেপির ধান্দা। তাই বলছি, এবারের ভোটটা খুব গুরুত্বপূর্ণ। এখন ভ্যানিশ কুমারকে সঙ্গে নিয়ে বিজেপি উকুন বাছছে। বেছে বেছে দেখছে, কে ওদের প্রিয় পাত্র। আমি বলি, কেউ তোমাদের প্রিয় পাত্র নয়। কেউ তোমাদের পছন্দ করে না।

READ MORE.....