Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বোরখা পরা ভোটারদের চিহ্নিত করুন, কমিশনকে প্রস্তাব বিজেপির

বোরখা পরা ভোটারদের চিহ্নিত করুন, কমিশনকে প্রস্তাব বিজেপির

শনিবার দু’দিনের সফরে পটনা গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই সফরের মাঝেই কমিশনের উদ্দেশে দুই প্রস্তাব জানিয়ে রাখল বিজেপি। গেরুয়া শিবিরের অন্যতম দাবি, বিহারে এক বা দুই দফায় হোক ভোট। এছাড়াও বোরখা পরে ভোট দিতে যাওয়া মহিলাদেরও চিহ্নিত করার জন্য কমিশনকে অনুরোধ করেছে তারা। এই বিষয়ে কী প্রতিক্রিয়া দিল কমিশন?

 

শনিবার বিহার বিজেপির সভাপতি দিলীপ জয়সওয়াল মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন কমিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। তখনই এক বা দুই দফায় ভোট এবং বোরখা পরা মহিলাদের মুখের সঙ্গে তাঁদের ভোটার কার্ডের ছবির মিল রয়েছে কি না, তা যাচাই করার কথা বলা হয়। এছাড়াও স্পর্শকাতর গ্রামীণ এলাকায় পর্যাপ্ত আধাসেনা বাহিনী মোতায়েনের জন্যও অনুরোধ করেন জয়সওয়াল।

 

পরে সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির শীর্ষ নেতা বলেন, “নির্বাচন প্রক্রিয়াকে অহেতুক দীর্ঘায়িত করার দরকার নেই।” আরও বলা হয়, প্রকৃত ভোটাররা যাতে নিজেদের অধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতেই বোরখা পরা মহিলাদের মুখের সঙ্গে তাঁদের ভোটার কার্ডের ছবি মিলিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।

READ MORE.....