Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ব্যারাকপুরে বৃদ্ধের মৃত্যুতে পথ অবরোধ বিজেপির

ব্যারাকপুরে বৃদ্ধের মৃত্যুতে পথ অবরোধ বিজেপির

ব্যারাকপুর মনিরামপুরে উত্তর ব্যারাকপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের চেহারা নিল ব্যারাকপুর চিড়িয়া মোড় চত্বর। অর্জুন সিং ও শীলভদ্র দত্তর নেতৃত্বে অভিযুক্ত কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কঠোর শাস্তির দাবিতে পথ অবরোধে নামেন বিজেপির বহু কর্মী-সমর্থক। এদিনের এই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ বাঁধে। প্রসঙ্গত, গতকাল রবিবার উত্তর ব্যারাকপুর পৌরসভার মনিরামপুর ২৩ নম্বর ওয়ার্ডে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই বিজেপির আজকের এই প্রতিবাদ ও পথ অবরোধ কর্মসূচি।

 

প্রাথমিক তদন্তে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি, কাউন্সিলর তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য লাথি মারাতেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিজেপির এই পথ অবরোধের জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ অবরোধ তুলতে গেলে বিজেপি কর্মী-সমর্থকদের সাথে ধস্তাধস্তি শুরু হয় এবং এক সময় এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি সামাল দিতে দুপুর থেকেই ব্যারাকপুর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। পুলিশ দ্রুততার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে।

READ MORE.....