Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতাদের গাছে ঝুলিয়ে পেটানোর নিদান তৃণমূল নেতার

ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতাদের গাছে ঝুলিয়ে পেটানোর নিদান তৃণমূল নেতার

এসআইআর-এ ভোটার বাদ গেলে বিজেপি নেতাদের গাছে উল্টো ঝুলিয়ে পেটানোর নিদান হাড়োয়ার দাপুটে তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লার। দলের নির্দেশ মেনে হাড়োয়া ব্লক দুই তৃণমূল কংগ্রেসের এসআইআর নিয়ে কর্মশালা চলছিল শালিপুর গ্রাম পঞ্চায়েতের খলিসাদী কমিউনিটি হলে। আর এখানেই ভরা মজলিসে কর্মীদের উদ্দেশ্যে হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লা বলেন, ‘এসআইআর থেকে কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায় এলাকার বিজেপি নেতাদের গাছে ঝুলিয়ে মারবেন’।

 

এমনই হুঁশিয়ারি দেন দাপুটে তৃনমূল নেতা। এদিনের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে একাধিক মহলে। শনিবার সন্ধ্যায় দলের নির্দেশ মোতাবেক কর্মশালা চলছিল। আর এখানেই এই বেফাঁস মন্তব্য করে বসেন তিনি। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্যের কথা স্বীকার করেন। তিনি আরো বলেন, ‘যদি কোনো ভোটার বাদ যায় তাহলে গাছে ঝুলিয়ে পেটাবো না তো রসগোল্লা খাওয়াবো?’ এই মন্তব্যটি ঘিরে দিনভর রাজনৈতিক তরজা লেগেছিল বসিরহাট জুড়ে। বিজেপি এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে।

READ MORE.....