Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ভোট কাটাকাটির নয়া অঙ্ক জঙ্গলমহলে!

ভোট কাটাকাটির নয়া অঙ্ক জঙ্গলমহলে!

জঙ্গলমহলের কুড়মি আন্দোলনকারী তিন নেতা শাসকদল তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী ময়দানে নামছেন বলে জল্পনা তুঙ্গে। তাঁরা বিজেপি ও আইএসএফের প্রার্থী হবেন বলে খবর। আর এখানেই ভোট কাটাকাটির অঙ্ক ভিন্ন হতে চলেছে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় রবিবার কুড়মি সমাজ, পশ্চিমবঙ্গের প্রধান উপদেষ্টা তথা শিক্ষক রাজেশ মাহাতো বিজেপিতে যোগদান করেছেন। তাতেই তাঁদের প্রার্থী হওয়ার জল্পনা আরও বেড়েছে। এদিকে আদিবাসী কুড়মি সমাজের ঘোষিত কর্মসূচিতে সাড়া দিয়ে কুড়মি আন্দোলনকারীরা জঙ্গলমহলে একেবারে বিজেপির কায়দাতেই ‘জয় গরাম’ রথ বার করছেন।

 

ওই রথ থেকে ঝুমুর গানের মধ্য দিয়ে ‘নো ভোট টু টিএমসি’ প্রচার চালাতে সমাজমাধ্যমে একটি  ঝুমুর গানের ট্রেলার প্রকাশ করা হয়েছে, যা ছড়িয়ে পড়েছে হোয়াটসঅ্যাপেও। ১০ বা ২১ মার্চ থেকে ‘জয় গরাম’ রথের মাধ্যমে এই ঝুমুর গানের প্রচার চলবে। এই ঝুমুর গানের ট্রেলারে রয়েছে, “ছোটনাগপুর কুড়মি দেশে আমরা ফুল ফুটালি মরা ঘাসে/ঘাসের বাড় দেখে দাদা মাথা ঘুরায় যাছে। এবার ঘাসফুল উজড়াবো দাদা হামদের কুড়মি দেশে।” ওই ট্রেলারে এক ঝলক মূল মানতাকে মিছিলে হাঁটতেও দেখা যাচ্ছে।

READ MORE.....