Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মালিঙ্গা – নরকিয়া এখন অতীত ! নজির গড়ে চূড়ায় বুমরাহ

মালিঙ্গা – নরকিয়া এখন অতীত ! নজির গড়ে চূড়ায় বুমরাহ

সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপের ফাইনালে জসপ্রিত বুমরাহর জন্য একটা বাজে দিনের আশা করেছিলেন মিচেল স্যান্টনাররা । উল্টে শিরোপা লড়াইয়ে দিনে আরও ভয়ঙ্কর হয়ে উঠলেন ভারতের এই পেসার। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে গড়ে ফেললেন রেকর্ড।

ভারতের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়কদের অন্যতম বুমরাহ। আমেদাবাদে রবিবারের ফাইনালে ২৫৫ রানের বিশাল রানের পুঁজি গড়ে ভারত। যার সুবাদে ৯৬ রানের বড় ব্যবধানে জয় পায় আয়োজকরা । ব্যাটিং সহায়ক উইকেটে নিউজিল্যান্ডকে ১৫৯ রানে অলআউট করতে ভারতের হয়ে অগ্রণী ভূমিকা রাখেন বুমরাহ। নিজের নির্ধারিত চার ওভারে ১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ৩২ বছর বয়সী এই পেসার।

 

এর ফলে পেসারদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড এখন বুমরাহর দখলে । বিশ্ব মঞ্চে ২৬ ম্যাচে তার উইকেট সংখ্যা ৪০টি। এই তালিকায় যৌথভাবে দুই নম্বরে নেমে গিয়েছেন শ্রীলঙ্কান প্রাক্তন লাসিথ মালিঙ্গা ও দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া। উল্লেখ্য বিশ্বকাপে ৩১ ম্যাচে ৩৮ উইকেট নেন মালিঙ্গা। নরকিয়ার ৩৮ উইকেট এসেছে ২১ ম্যাচ খেলেই।

 

তিন নম্বরে যৌথভাবে রয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি এবং ভারতের আর্শদীপ সিং। ২৫ ম্যাচে সাউদির উইকেট ৩৬টি। তার সমান উইকেট আর্শদীপের নিয়েছেন ২২ ম্যাচে। এদিন টি-২০ বিশ্বকাপের ফাইনালে কোনো উইকেট পাননি আর্শদীপ । বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় বুমরাহর উপরে রয়েছেন চার স্পিনার । ২৭ ম্যাচে রাশিদ খানের উইকেট সংখ্যা ৪৩টি। একটি করে উইকেট বেশি নিয়ে যৌথভাবে দুই নম্বরে রয়েছেন অ্যাডাম জ্যাম্পা ও আদিল রশিদ । জ্যাম্পার ৪৪ উইকেট এসেছে ২৫ ম্যাচে এবং ৩৮ ম্যাচে ৪৪ উইকেট নিয়েছেন রশিদ। ৪৩ ম্যাচে ৫০ উইকেট নিয়ে এখনও শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান।

READ MORE.....