Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মেমারিতে বাম প্রার্থী ‘স্থানীয় ছেলে’ কে ঘিরে উৎসাহ

মেমারিতে বাম প্রার্থী ‘স্থানীয় ছেলে’ কে ঘিরে উৎসাহ

নির্বাচন ঘোষণার পরের দিনই পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল সিপিআইএম। দলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে কৃশানু ভদ্র-কে, যিনি এলাকায় ‘রানা দা’ নামেই পরিচিত। প্রার্থী ঘোষণার পর থেকেই মেমারির বিভিন্ন এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রার্থীকে সঙ্গে নিয়ে মেমারির মহেশডাঙ্গা ক্যাম্প এলাকায় একটি মিছিল বের করেন সিপিআইএম কর্মী-সমর্থকরা। মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী নিজে সহ দলের একাধিক নেতৃত্ব।

 

 

এই মিছিলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় দলের নির্বাচনী বার্তা। পাশাপাশি এলাকাবাসীকে জানানো হয়, মেমারিরই একজন স্থানীয় বাসিন্দা এবার সিপিআইএমের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। নিজেদের এলাকার প্রার্থী হওয়ায় স্থানীয়দের মধ্যেও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গিয়েছে। অনেকেই এগিয়ে এসে প্রার্থীর সঙ্গে ছবি তোলেন এবং শুভেচ্ছা জানান। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মেমারি কেন্দ্রে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

READ MORE.....