Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল

রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল

রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল। ভারপ্রাপ্ত ডিজি পদে এলেন আইপিএস পীযূষ পাণ্ডে। কলকাতা পুলিশের কমিশনার হলেন এডিজি, দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। এছাড়া আরও বেশ  কয়েকটি পদে রদবদল করা হয়েছে। এসটিএফের, এডিজি হলেন জাভেদ শামিম। কলকাতার বর্তমান নগরপাল মনোজ বর্মাকে নিরাপত্তা উপদেষ্টা পদে বসানো হয়েছে। প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল হলেন এডিজি, আইনশৃঙ্খলা।

জানা যাচ্ছে, কলকাতা পুলিশের ৫২ জন ইন্সপেক্টরের রদবদল করল লালবাজার। তাঁদের মধে‌্য ৪৭ জনই কলকাতার বিভিন্ন থানার ওসি ও অতিরিক্ত ওসি। এ ছাড়াও শহরের আটটি মহিলা থানার ওসিরও রদবদল হয়েছে। এ ছাড়াও ১১ জন অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনার ও চারজন মহিলা অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনারেরও লালবাজার বদলি করেছে। পুলিশের সূত্রে খবর, পঞ্চসায়র থানার ওসি সঞ্জয় মুখোপাধ‌্যায় হলেন দক্ষিণ বন্দর থানার ওসি। পঞ্চসায়র থানার নতুন ওসি হলেন হেস্টিংস থানার ওসি চৈতন চাপাইর। হেস্টিংস থানার নতুন ওসি হলেন সুব্রত দাস, যিনি ছিলেন দক্ষিণ বন্দর থানার ওসি।

অন্যদিকে, বেলেঘাটা থানার ওসি প্রসেনজিৎ পোদ্দার হলেন আমহার্স্ট স্ট্রিট থানার ওসি। আমহার্স্ট স্ট্রিট থানার ওসি সৈকত নিয়োগী হলেন বেহালা থানার নতুন ওসি। ফুলবাগান থানার ওসি সুরজিৎ বন্দ্যোপাধ‌্যায় হলেন হরিদেবপুর থানার ওসি। ফুলবাগান থানার নতুন ওসি হলেন অলোক সরকার, যিনি নিউ আলিপুর থানার ওসি ছিলেন। নিউ আলিপুর থানার নতুন ওসি হলেন সুভাষ মণ্ডল। চারু মার্কেট থানার ওসি সমরেন্দ্র চক্রবর্তী গিরিশ পার্ক থানার নতুন ওসি হলেন। গিরিশ পার্ক থানার ওসি হীরক দলপতি হলেন পার্ক স্ট্রিট থানার ওসি। চারু মার্কেট থানার নতুন ওসি হলেন সুশান্ত কুণ্ডু, যিনি তারাতলা থানার ওসি। পার্ক স্ট্রিট থানার ওসি বাপ্পাদিত‌্য নস্কর বউবাজার থানার নতুন ওসির পদে এলেন।

READ MORE.....