Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

রাহুলকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য আথিয়ার লাস্যময়ী বান্ধবীর

রাহুলকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য আথিয়ার লাস্যময়ী বান্ধবীর

দীর্ঘদিন প্রেমের পর ২০২৩ সালে সাতপাকে বাঁধা পড়েন রাহুল-আথিয়া। বছরদুয়েক পর তাঁদের কোল আলো করে আসে কন্যা ইভারা। মেয়ের জন্মের পর অভিনয়ের কেরিয়ারকে বিদায় জানান আথিয়া। মাঝে মাঝেই রাহুলের সঙ্গে প্রেমমাখা ছবিও পোস্ট করতে দেখা যায় তাঁকে। সম্প্রতি রাহুল-আথিয়ার সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন বলি অভিনেত্রী আকাঙ্খা রঞ্জন কাপুর। তিনি আবার আথিয়ার বান্ধবীও। আকাঙ্খা জানাচ্ছেন, তারকা ক্রিকেটারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতাই বেশি ছিল একটা সময়ে। রাহুলের সঙ্গে বন্ধুত্ব ছিল আকাঙ্খার। সেসময়ে আথিয়ার সঙ্গে পরিচয় থাকলেও ঘনিষ্ঠতা ছিল না রাহুলের। সেখান থেকে কীভাবে বিয়ে পর্যন্ত পৌঁছে গেলেন তারকা ক্রিকেটার?

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কাহিনিই তুলে ধরেছেন আকাঙ্খা। দাবি করেছেন, রাহুল-আথিয়ার জুটি তৈরির মূল কৃতিত্ব আসলে তাঁরই। রাহুল-আথিয়ার প্রেমের ফুল ফুটল কী করে? আকাঙ্খা জানাচ্ছেন, “সেসময়ে রাহুলের সঙ্গে আমার ঘনিষ্ঠতাই বেশি ছিল। আথিয়ার সঙ্গেও বন্ধুত্ব ছিল অবশ্য। একদিন রাহুল আমাকে বলল, আথিয়ার সঙ্গে ‘সেটিং’ করিয়ে দেওয়ার জন্য।” তারকা ক্রিকেটারের এমন আবদার শুনেই কাজে লেগে পড়েন আকাঙ্খা।

 

বন্ধুত্ব পাতান আথিয়ার সঙ্গে। চেষ্টা করতে থাকেন রাহুল এবং আথিয়াকে কীভাবে কাছাকাছি আনা যায়। আথিয়ার মন জয় করতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও খুলে ফেলেন রাহুল। সেখানে আথিয়া এবং আকাঙ্খা দু’জনেই ছিলেন। সেখান থেকেই তাঁদের বন্ধুত্বও গভীর হয়। শেষ পর্যন্ত রাহুল-আথিয়ার ফ্যামিলি ফ্রেন্ড হয়ে উঠেছেন আকাঙ্খা। নিজের বেস্ট ফ্রেন্ড বলতে বলি অভিনেত্রীর মনে পড়ে আথিয়ার কথাই। তিনজনকে একসঙ্গে সময় কাটাতেও দেখা গিয়েছে বহুবার। আকাঙ্খার দাবি, তাঁর উদ্যোগেই শেষ পর্যন্ত চারহাত এক হয়েছে।

READ MORE.....