Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

রেজিস্ট্রেশন পেলেন হুমায়ুন

রেজিস্ট্রেশন পেলেন হুমায়ুন

নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশন পেল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের নতুন দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’। দিল্লির নির্দেশে এখন কেবল আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষা। এর পরেই দলের প্রতীকের জন্য কমিশনের কাছে দরবার করতে পারবেন তিনি। ২০১৬ সালের বিধানসভা ভোটে নির্দল প্রার্থী হিসেবে ‘টেবিল’ প্রতীকে লড়েছিলেন হুমায়ুন। সূত্রের খবর, নিজের নতুন দলের জন্যও সেই পুরোনো পছন্দ অর্থাৎ ‘টেবিল’ প্রতীকই চেয়ে নিতে পারেন তিনি। তবে শেষ পর্যন্ত কমিশন তাঁর পছন্দের প্রতীক বরাদ্দ করবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।

 

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এই দলের নথিপত্র খতিয়ে দেখে আগেই ছাড়পত্র দিয়েছিল। কমিশনের সব শর্ত পূরণ করায় প্রত্যাশার আগেই মিলল রেজিস্ট্রেশন। পরবর্তী ধাপ হিসেবে এখন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে দলের অস্তিত্বের কথা। সেখানে সাধারণের কোনও আপত্তি না থাকলে মিলবে চূড়ান্ত সিলমোহর। শুরুতে দলের নাম ‘জনতা উন্নয়ন পার্টি’ রাখা হলেও একই নামে অন্য দল থাকায় তা বদলে করা হয় ‘আম জনতা উন্নয়ন পার্টি’। বেলডাঙা বা রেজিনগরে হতে পারে দলের সদর দপ্তর। রেজিস্ট্রেশন মেলায় খুশির হাওয়া হুমায়ুন শিবিরে।

READ MORE.....