Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

লক্ষ্যহীন বাজেট… কেন্দ্রকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

লক্ষ্যহীন বাজেট… কেন্দ্রকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

লক্ষ্যহীন বাজেট… কেন্দ্রকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই বাজেটকে সরাসরি ‘বিমাতৃসুলভ’ তকমা দিয়েছেন। তাঁর বক্তব্য, ৮৫ মিনিটের বাজেট বক্তৃতায় বাংলার মানুষের স্বার্থে কোনও দিশা নেই। ২০২১ সালের বিধানসভা ভোটে হারের পর থেকেই বিজেপি যে বাংলার টাকা আটকে রেখেছে, সেই অভিযোগ ফের সামনে এনেছেন তিনি। অভিষেক বলেন, ‘বাংলায় ওরা হারছে।

 

তাই বিজেপি বিমাতৃসুলভ মনোভাব নিয়ে বাংলার মানুষকে শিক্ষা দিতে চাইছে। আসন্ন নির্বাচনে মানুষ বিজেপিকে সমুচিত জবাব দিয়ে দেবে।’ তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জানান, ২০২১ সালের পর রাজ্যের একজন মানুষও যদি ১০০ দিনের কাজের টাকা পেয়ে থাকেন, তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। তাঁর মতে, এই বাজেট পুরোপুরি দিশাহীন এবং ভিত্তিহীন। বাংলার প্রতি দিল্লির এই অবহেলা আসন্ন নির্বাচনে বিজেপির জন্য বুমেরাং হয়ে উঠবে বলেই মনে করছেন তিনি।

READ MORE.....