নদীয়ায় বাংলায় রামায়ণ রচয়িতা কবি কৃত্তিবাসের মূর্তি উন্মোচন করতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগে শুভেন্দু কে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্টার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। উল্লেখ্য, রবিবার নদীয়ার শান্তিপুর ফুলিয়ার রঙ্গমঞ্চের সামনে বাংলায় রামায়ণ রচয়িতা কবি কৃত্তিবাসের মূর্তি উন্মোচন করতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ইতিমধ্যে বিজেপির তরফে চলছে জোড় কদমে প্রস্তুতি। সেই সময় দেখা গেল পার্শ্ববর্তী জনবহুল এলাকায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে লেখা রয়েছে ব্যঙ্গাত্মক শব্দ। যদিও এ বিষয়ে তৃণমূলের দাবি, বিজেপি যেভাবে দুর্নীতি করেছে আরও পোস্টার ছড়িয়ে দেওয়া উচিত ছিল। এটাতো কম হয়েছে। অন্যদিকে এ প্রসঙ্গে বিজেপিকে প্রশ্ন করলে তৃণমূলের উপর দায় চাপিয়ে দিয়ে প্রতিক্রিয়া দিতে নারাজ বিজেপি। স্বাভাবিকভাবেই রাজ্যের বিরোধী দল নেতাকে নিয়ে ব্যঙ্গাক্তক পোস্টার মারা কে কেন্দ্র করে শুরু হয়েছে শোরগোল।















