সবং-এর দীর্ঘদিনের বিধায়ক ডাক্তার মানস ভুঁইয়া এবার বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অমল পন্ডার কাছে পরাজিত হয়েছে। বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর মানস ভুঁইয়া তৃণমূল কংগ্রেস দল থেকে পদত্যাগ করেছেন। কিন্তু তার বিরুদ্ধে সবং-এর বিষ্ণুপুর এলাকার বাসিন্দা নিশিকান্ত তুং তার স্ত্রীকে চাকরি দেওয়ার জন্য কয়েক লক্ষ টাকা নিয়েছেন বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর সবং থানার পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে।
গ্রেফতারি এড়াতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। কলকাতা হাইকোর্ট ওই মামলায় পুলিশকে যাবতীয় সহযোগিতা করার জন্য মানস ভুঁইয়া কে নির্দেশ দেয়। হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার সবং থানায় গিয়ে হাজিরা দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া। সবং থানায় তিনি আড়াই ঘন্টা ছিলেন এবং পুলিশকে তিনি যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। তবে তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কোন কথা এদিন বলেননি।













