তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ দায়ের হল তপশিলি ফেডারেশনের পক্ষ থেকে। তপশিলি ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক জানান, সম্প্রতি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র মতুয়া তপশীলিদের নিয়ে মন্তব্য করেছেন, যেখানে মহুয়া মৈত্রেকে বলতে শোনা যায় আপনারা কাঠের মালা পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সমস্ত সরাসরি সুযোগ সুবিধা নেবেন আর ভোট দেবার সময় ৮৫ শতাংশ ভোট দেবেন বিজেপিকে, আর বাকি ১৫ শতাংশ দেবেন অন্য কোন রাজনৈতিক দলকে।
এই মন্তব্যের তীব্র নিন্দা করেন মৃত্যুঞ্জয় মল্লিক। পাশাপাশি এরই প্রতিবাদে এদিন হাবড়া থানায় অভিযোগ দায়ের করলেন তপশিলি ফেডারেশনের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন মহুয়া মৈত্রের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন, সেই কথা বলেন।













