বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী মোহিবুল হাসান চৌধুরী সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন, যা ঢাকার রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রভিত্তিক কিছু প্রভাবশালী পরিবার ও এনজিও—বিশেষত ইউএসএইড এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট —২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতনের পেছনে সরাসরি ভূমিকা রেখেছিল।
রাশিয়া টুডে -এর এক সাক্ষাৎকারে চৌধুরী বলেন, এসব সংগঠন ও ব্যক্তিরা “অর্থের গোলকধাঁধা” তৈরি করে বাংলাদেশের ভেতরে সরকারবিরোধী আন্দোলনকে অর্থায়ন করেছিল। তাঁর ভাষায়, “এই তহবিলের মাধ্যমে আন্দোলনকারীদের, এমনকি জঙ্গি ও উগ্রপন্থীদের, হিজড়েদেরও টাকা দেওয়া হয়েছিল, যাতে পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়।”













