১৪ বছর পর বৃহস্পতিবারই চালু হচ্ছে ঢাকা-করাচি উড়ান বাংলাদেশের বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারওয়েস জানিয়েছে, প্রথম উড়ানের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ২০১২ সালের পর ঢাকা এবং করাচির মধ্যে সরাসরি কোনও বিমান চলেনি। বৃহস্পতিবার রাতে যা শুরু হবে। বাংলাদেশের সময় অনুযায়ী, রাত ৮টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম বিমান উড়বে।
আপাতত সপ্তাহে দু’দিন করে ঢাকা-করচি বিমান চলাচল করবে। ২০১২ সালের পর থেকে পাকিস্তানে যেতে হলে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই অথবা কাতারের দোহা হয়ে যেতে হত। পাকিস্তান থেকেও একই ভাবে ভাঙা পথে বাংলাদেশে আসত বিমান। স্বভাবতই এর ফলে অর্থ ও সময় দু’টোই বেশি লগাত। ঢাকা-করাচি সরাসরি বিমান চালু হওয়ায় সেই সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে। দুই দেশের বাণিজ্যের পথ এতে আরও প্রশস্ত হবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।















