Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

৪১তম কলকাতা লিগ জয় ইস্টবেঙ্গলের

৪১তম কলকাতা লিগ জয় ইস্টবেঙ্গলের

সোমবার দুপুরে ইস্টবেঙ্গলের মাঠে ৪০তম কলকাতা লিগের খেতাব তুলে দেওয়া হয় সায়ন বন্দ্যোপাধ্যায়দের হাতে। তারপর ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে ৪১তম কলকাতা লিগ জিতল ইস্টবেঙ্গল। ঘরের মাঠে ২-১ গোলে জিতল বিনো জর্জের ছেলেরা।

 

কলকাতা লিগে নিজেদের গ্রুপের শীর্ষে ছিল ইউনাইটেড। সুপার সিক্সের শেষ ম্যাচেও কিন্তু তাদের কাছে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল। ইস্টবেঙ্গলকে অবশ্য ড্র করলেই হত। যদিও বিষ্ণু-আমনদের খেলা দেখে মনে হল না তাঁরা ড্রয়ের পরিকল্পনা নিয়ে নেমেছেন। এমনিতেই নিজেদের মাঠে অসংখ্য দর্শকের সামনে অ্যাডভান্টেজ ছিল লাল-হলুদ বাহিনীর। সেখানে শুরু থেকেই ইউনাইটেডের গোলমুখে আছড়ে পড়ে ইস্টবেঙ্গলের আক্রমণ। যেন মনে হচ্ছিল, গোল হওয়া সময়ের অপেক্ষা।

READ MORE.....